ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ

মো: শিহাব উদ্দিন শেখ
মো: শিহাব উদ্দিন শেখ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ
ছবি: জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা আগামী ১৮ ফেব্রুয়ারি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এরইমধ্যে গত রবিবার থেকে স্মৃতিসৌধে নিরাপত্তাসহ সকল ধরনের প্রস্তুতি শুরু হয়েছে, যাতে নতুন সরকারের শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা যায়।

দেশের রীতি অনুযায়ী সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের এ অনুষ্ঠানকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে সম্পন্ন ও সফল করার জন্য ফেব্রুয়ারি ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থীসহ সাধারণ প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে আজ নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হবে। এরপর আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে আশা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নিরাপত্তা এবং অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনা করে এই বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে স্মৃতিসৌধের ভিতরে নতুন সাজে রূপ দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, ফুলের বাগান পরিচর্যা ও রঙের কাজ চলছে। এছাড়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিসিটিভির নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি দেশের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক মাহাত্ম্য বহন করছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যরা আগামী ১৮ ফেব্রুয়ারি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন। এরইমধ্যে গত রবিবার থেকে স্মৃতিসৌধে নিরাপত্তাসহ সকল ধরনের প্রস্তুতি শুরু হয়েছে, যাতে নতুন সরকারের শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করা যায়।

দেশের রীতি অনুযায়ী সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের এ অনুষ্ঠানকে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে সম্পন্ন ও সফল করার জন্য ফেব্রুয়ারি ১৫ থেকে ১৮ তারিখ পর্যন্ত স্মৃতিসৌধে দর্শনার্থীসহ সাধারণ প্রবেশাধিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনে আজ নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হবে। এরপর আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা জাতীয় স্মৃতিসৌধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে আশা করা হচ্ছে। নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার নিরাপত্তা এবং অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনা করে এই বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে স্মৃতিসৌধের ভিতরে নতুন সাজে রূপ দেওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, ফুলের বাগান পরিচর্যা ও রঙের কাজ চলছে। এছাড়া বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিসিটিভির নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি দেশের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও সাংস্কৃতিক মাহাত্ম্য বহন করছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ