যশোর জেলার ভাঙ্গুড়া হাট এলাকায় গরু ব্যবসায়ীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে অজ্ঞান করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, নড়াইলের কাশিপুর ইউনিয়নের ধোপাদহ গ্রামের আজিবর মোল্লার ছেলে গরু ব্যবসায়ী টুটুল মোল্লা সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভাঙ্গুড়া হাট এলাকায় যান। সেখানে অচেনা এক ব্যক্তি তাকে খাবারের সঙ্গে বিষাক্ত কিছু মিশিয়ে খাওয়ায় বলে অভিযোগ। পরে তিনি অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা প্রায় ৭০ হাজার টাকা নিয়ে নেওয়া হয়।
ঘটনার সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা একজনকে হাতেনাতে আটক করে। পরে তাকে এড়েন্দা বাজারে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ভুক্তভোগী টুটুল মোল্লার লোকজনের হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
আটক ব্যক্তির বাড়ি বরিশাল জেলায় বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তার পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে কি না, সে বিষয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত স্পষ্ট তথ্য মেলেনি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন