ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

কক্সবাজার উপকূল থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরের বুকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আগ্নেয়গিরি ও ভূমিকম্প সংক্রান্ত আন্তর্জাতিক তথ্য সংস্থা ভলকানো ডিসকভারির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ছিল অগভীর প্রকৃতির এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এর উৎপত্তি ঘটেছে।

ভূমিকম্পটি সমুদ্রের মধ্যভাগে সংঘটিত হওয়ায় উপকূলীয় অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। এ পর্যন্ত কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষতিসাধনের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়া উপকূলবর্তী এলাকার বাসিন্দারা ভূকম্পনটি অনুভব করেছেন বলেও কোনো খবর মেলেনি।

উল্লেখ্য, বঙ্গোপসাগর অঞ্চলে মাঝেমধ্যেই এ ধরনের মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে, যার বেশিরভাগই উপকূলীয় জনপদে অনুভূত হয় না।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে মাঝারি মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কক্সবাজার উপকূল থেকে ২২২ কিলোমিটার দক্ষিণপূর্বে বঙ্গোপসাগরের বুকে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

আগ্নেয়গিরি ও ভূমিকম্প সংক্রান্ত আন্তর্জাতিক তথ্য সংস্থা ভলকানো ডিসকভারির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ছিল অগভীর প্রকৃতির এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় এর উৎপত্তি ঘটেছে।

ভূমিকম্পটি সমুদ্রের মধ্যভাগে সংঘটিত হওয়ায় উপকূলীয় অঞ্চলে তেমন কোনো প্রভাব পড়েনি বলে জানা গেছে। এ পর্যন্ত কোনো ব্যক্তি বা স্থাপনার ক্ষতিসাধনের কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এছাড়া উপকূলবর্তী এলাকার বাসিন্দারা ভূকম্পনটি অনুভব করেছেন বলেও কোনো খবর মেলেনি।

উল্লেখ্য, বঙ্গোপসাগর অঞ্চলে মাঝেমধ্যেই এ ধরনের মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে, যার বেশিরভাগই উপকূলীয় জনপদে অনুভূত হয় না।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ