ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো খালেদা জিয়া

সিরাজুল ইসলাম
সিরাজুল ইসলাম স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো খালেদা জিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে জন্ম নেওয়া এক কন্যা সন্তানের নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া। পরে মা ও নবজাতককে দেখতে উপহার সামগ্রী নিয়ে বাড়িতে যান জেলা প্রশাসক। ব্যতিক্রমী এই ঘটনার সাক্ষী হয়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট দিতে ৬৬ নম্বর বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী আম্বিয়া বেগম। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার প্রসববেদনা শুরু হয়। পরে উপস্থিত নারীরা তাকে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নিয়ে গেলে সেখানেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

পরিবারটি বিএনপির সমর্থক হওয়ায় এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়া-র প্রতি ভালোবাসা থেকে নবজাতকের নাম রাখা হয় বেগম খালেদা জিয়া। বিষয়টি জানার পর জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।

রোববার বিকেলে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি দল আম্বিয়া বেগমের বাড়িতে যান। তারা নবজাতককে দেখে উপহার সামগ্রী প্রদান করেন। একই সঙ্গে গর্ভবতী অবস্থায় ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের মানসিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য পুষ্টিকর খাবার, ফলমূল, পোশাকসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়। পাশাপাশি শিশুটির ডাকনাম ‘ত্রয়ী’ নির্ধারণ করে একটি ইউনিক নম্বরসহ জন্মনিবন্ধন সম্পন্ন করা হয়। তার পূর্ণ নাম রাখা হয়েছে বেগম খালেদা জিয়া ওরফে ত্রয়ী।

শিশুটির মা আম্বিয়া বেগম জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির সমর্থক। তারা খালেদা জিয়া এবং তারেক রহমান-কে ভালোবাসেন। সে কারণেই ভোরে ভোট দিতে কেন্দ্র যান। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রসববেদনা শুরু হলে স্থানীয় নারীদের সহযোগিতায় সন্তানের জন্ম হয়।

শিশুটির বাবা শরিফুল ইসলাম বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সবাই নির্ভয়ে ভোট দিতে গিয়েছিলেন। তার স্ত্রী ভোট দিতে গিয়ে সন্তানের জন্ম দিয়েছেন। প্রিয় নেত্রীর নাম অনুসারেই মেয়ের নাম রাখা হয়েছে, যা তাদের জন্য গর্বের বিষয়।

জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন সম্ভব হওয়ায় একজন গর্ভবতী নারীও নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পেরেছেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে জেলা প্রশাসন পরিবারটির পাশে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভোটকেন্দ্রে কন্যা সন্তানের জন্ম, নাম রাখা হলো খালেদা জিয়া

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ