পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুরকে পূর্ণাঙ্গ মন্ত্রী করার সম্ভাবনায় এলাকাবাসী ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নুরগনঅধিকার পরিষদের সভাপতি এবং সাবেক ডাকসুর ভিপি।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়টি নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব গোলাম মোস্তফা তার ফেসবুক পেজে লিখেছেন, “সৃষ্টিকর্তা যা করেন মঙ্গলের জন্যই করেন। নুরুল হক নুর গলাচিপা–দশমিনার জন্য আশীর্বাদ স্বরূপ।” তিনি আশা প্রকাশ করেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত এলে গলাচিপা ও দশমিনা ইনশাআল্লাহ মডেল উপজেলা হিসেবে গড়ে উঠবে।
নবনির্বাচিত এমপি নুরুল হক নুর এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও পর্যটন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, “পর্যটন নগরী কুয়াকাটাকে ঘিরে একটি বিমানবন্দর স্থাপনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পর্যটন শিল্পে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এবং স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যদি পটুয়াখালী-৩ আসনের এমপিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করে, তবে দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনায় নতুন মাত্রা যোগ হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উন্নয়নকেন্দ্রিক সিদ্ধান্ত নিলে এলাকার মানুষ তা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করবে- এমন মত প্রকাশ করা হয়েছে সামাজিক মাধ্যমে।
স্থানীয়রা মনে করছেন, নদীভাঙন রোধ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পাশাপাশি পর্যটনভিত্তিক বৃহৎ প্রকল্প বাস্তবায়ন এখন সময়ের দাবি।
সব মিলিয়ে, গলাচিপা–দশমিনায় নবনির্বাচিত এমপির পূর্ণাঙ্গ মন্ত্রী হওয়ার সম্ভাবনায় প্রত্যাশা ও আশার আবহ বিরাজ করছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন