ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোজার আগেই লেবু এখন ‘বিলাসী পণ্য’, পিস প্রতি ২৫–৩০ টাকা

ভ্রাম্যমাণ প্রতিনিধি :
ভ্রাম্যমাণ প্রতিনিধি :
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

রোজার আগেই লেবু এখন ‘বিলাসী পণ্য’, পিস প্রতি ২৫–৩০ টাকা
লেবু

রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের মধ্যে লেবুর দাম হঠাৎ বেড়ে ক্রেতাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। আগে যেখানে প্রতি হালি লেবু ৫০–৬০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ১০০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে হালিতে বেড়েছে প্রায় ৪০ টাকা। বর্তমানে প্রতি পিস লেবু ২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা গেছে, খুচরা বিক্রেতারা লেবু সাজিয়ে রেখে ২৫ টাকায় পিস দরে বিক্রি করছেন। বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহ কমে যাওয়ায় খুচরা পর্যায়ে এই প্রভাব পড়েছে।

ক্রেতা রাশেদ মাহমুদ বলেন, “এক সপ্তাহ আগেও ৫০–৬০ টাকায় হালি লেবু কিনেছি। এখন ১০০ টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটি অনেক বেশি।”

আরেক ক্রেতা সুমি আক্তার বলেন, “রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। আগে তরকারি বা ভাতের সঙ্গে নিয়মিত খেতাম, এখন দাম বেশি হওয়ায় কিনতে পারছি না।”

অন্যদিকে বিক্রেতা আব্দুল কাদের জানিয়েছেন, “আমরা নিজেরা বেশি লাভ করছি না। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।”

বিক্রেতা মো. জামাল হোসেন বলেন, “শীতের শেষ দিকে লেবুর সরবরাহ কমে যায়। নতুন মৌসুমের লেবু আসতে এখনও সময় লাগবে। তাই এই সময়টাতে দাম সাধারণত বেশি থাকে।”

ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন মৌসুমের লেবু বাজারে আসার পর দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমূল্য অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন বাজারেও একই ধরনের চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রোজার আগেই লেবু এখন ‘বিলাসী পণ্য’, পিস প্রতি ২৫–৩০ টাকা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের মধ্যে লেবুর দাম হঠাৎ বেড়ে ক্রেতাদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে। আগে যেখানে প্রতি হালি লেবু ৫০–৬০ টাকায় বিক্রি হতো, বর্তমানে তা বেড়ে ১০০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে হালিতে বেড়েছে প্রায় ৪০ টাকা। বর্তমানে প্রতি পিস লেবু ২৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা গেছে, খুচরা বিক্রেতারা লেবু সাজিয়ে রেখে ২৫ টাকায় পিস দরে বিক্রি করছেন। বিক্রেতারা জানিয়েছেন, পাইকারি বাজারে দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহ কমে যাওয়ায় খুচরা পর্যায়ে এই প্রভাব পড়েছে।

ক্রেতা রাশেদ মাহমুদ বলেন, “এক সপ্তাহ আগেও ৫০–৬০ টাকায় হালি লেবু কিনেছি। এখন ১০০ টাকা দিতে হচ্ছে। সাধারণ মানুষের জন্য এটি অনেক বেশি।”

আরেক ক্রেতা সুমি আক্তার বলেন, “রমজানকে সামনে রেখে লেবু এখন বিলাসী পণ্যের মতো হয়ে গেছে। আগে তরকারি বা ভাতের সঙ্গে নিয়মিত খেতাম, এখন দাম বেশি হওয়ায় কিনতে পারছি না।”

অন্যদিকে বিক্রেতা আব্দুল কাদের জানিয়েছেন, “আমরা নিজেরা বেশি লাভ করছি না। পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনতে হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।”

বিক্রেতা মো. জামাল হোসেন বলেন, “শীতের শেষ দিকে লেবুর সরবরাহ কমে যায়। নতুন মৌসুমের লেবু আসতে এখনও সময় লাগবে। তাই এই সময়টাতে দাম সাধারণত বেশি থাকে।”

ব্যবসায়ীরা জানিয়েছেন, নতুন মৌসুমের লেবু বাজারে আসার পর দাম কিছুটা কমতে পারে। তবে বর্তমানে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমূল্য অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন বাজারেও একই ধরনের চিত্র লক্ষ্য করা যাচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ