ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দেশে আবারও বৃদ্ধি পেল স্বর্ণের দাম, ভরিতে বাড়লো দুই হাজার টাকার বেশি

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

দেশে আবারও বৃদ্ধি পেল স্বর্ণের দাম, ভরিতে বাড়লো দুই হাজার টাকার বেশি

দেশের স্থানীয় বাজারে স্বর্ণের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কার্যকর হওয়া নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ২১৬ টাকা বেশি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা নিশ্চিত করেছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত একই দামে স্বর্ণ বিক্রি অব্যাহত রয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করতে হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

সংস্থাটি জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে অলংকারের নকশা ও গুণমানভেদে মজুরি ভিন্নতর হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে বাজুস। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার ক্ষেত্রে প্রতি ভরির মূল্য রয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দেশে আবারও বৃদ্ধি পেল স্বর্ণের দাম, ভরিতে বাড়লো দুই হাজার টাকার বেশি

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দেশের স্থানীয় বাজারে স্বর্ণের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে কার্যকর হওয়া নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, যা আগের তুলনায় ২ হাজার ২১৬ টাকা বেশি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা নিশ্চিত করেছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত একই দামে স্বর্ণ বিক্রি অব্যাহত রয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধি পাওয়ায় এই মূল্য সমন্বয় করতে হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা।

সংস্থাটি জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে অলংকারের নকশা ও গুণমানভেদে মজুরি ভিন্নতর হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত থাকার কথা জানিয়েছে বাজুস। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার ক্ষেত্রে প্রতি ভরির মূল্য রয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ