নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনজুর এলাহী বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কার্যালয় সূত্রে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে দেখা যায়, নরসিংদী-১ (সদর) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬০,৬৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: ইব্রাহিম ভুইয়া (দাড়িপাল্লা) পেয়েছেন ৯২,৯৩০ ভোট। আসনটিতে ভোট পড়েছে ৫৮.৮২ শতাংশ।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯২,৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো: আমজাদ হোসাইন (দাড়িপাল্লা) পেয়েছেন ৫৫,১৬৮ ভোট। আসনটিতে ভোট পড়েছে ৫৫ শতাংশ।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮১,৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা (হাঁস) পেয়েছেন ৪৫,৪০১ ভোট। এই আসনে ভোট পড়েছে ৫৭ শতাংশ।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৬১,৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬,৪৪৫ ভোট। আসনটিতে ভোট পড়েছে ৫৩.০৬ শতাংশ।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিজয়ী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১,৩৫,৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম (রিকশা) পেয়েছেন ৪৩,৬৮২ ভোট। আসনটিতে ভোট পড়েছে ৪৯.০৫ শতাংশ।
জেলায় মোট ভোট কেন্দ্র ছিল ৬৬৩টি। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় রাজনীতিবিদ, সর্বস্তরের জনসাধারণ ও সাংবাদিকদের পক্ষ থেকে নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনসহ শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম এবং শিবপুর মডেল থানার ওসি মোঃ কোহিনুর মিয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন