ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠানোর ওপর বিধিনিষেধ উঠে গেলো

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠানোর ওপর বিধিনিষেধ উঠে গেলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হয়েছিল। চারদিন ধরে এসব সেবায় বিকাশ, রকেট ও নগদের গ্রাহকরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি। ফলে অনেক গ্রাহক লেনদেনে ভোগান্তিতে পড়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এর ফলে আবার স্বাভাবিকভাবে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (আইবিএফটি) মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধের জন্য ৯৬ ঘণ্টার জন্য সীমাবদ্ধতা আরোপ করা হয়। ওই সময় প্রতিটি লেনদেন সর্বোচ্চ এক হাজার টাকা এবং দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেনের বিধিনিষেধ ছিল। তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত রাখা হয়েছিল।

সাথেসাথে ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি) সেবা থেকেও ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন বন্ধ ছিল। এখন সব সেবা স্বাভাবিকভাবে পুনঃচলমান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিকাশ, নগদ ও রকেটে টাকা পাঠানোর ওপর বিধিনিষেধ উঠে গেলো

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) এবং ইন্টারনেট ব্যাংকিং সীমিত করা হয়েছিল। চারদিন ধরে এসব সেবায় বিকাশ, রকেট ও নগদের গ্রাহকরা প্রতিবার এক হাজার টাকার বেশি পাঠাতে পারেননি। ফলে অনেক গ্রাহক লেনদেনে ভোগান্তিতে পড়েছিলেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার পর থেকে এসব বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। এর ফলে আবার স্বাভাবিকভাবে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করা যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (আইবিএফটি) মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধের জন্য ৯৬ ঘণ্টার জন্য সীমাবদ্ধতা আরোপ করা হয়। ওই সময় প্রতিটি লেনদেন সর্বোচ্চ এক হাজার টাকা এবং দৈনিক সর্বোচ্চ ১০টি লেনদেনের বিধিনিষেধ ছিল। তবে মার্চেন্ট পেমেন্ট ও পরিষেবা বিলের ক্ষেত্রে নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত রাখা হয়েছিল।

সাথেসাথে ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি) সেবা থেকেও ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন বন্ধ ছিল। এখন সব সেবা স্বাভাবিকভাবে পুনঃচলমান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ