সিলেটজুড়ে যখন নির্বাচনী উত্তাপ ও উৎসবের আমেজ, ঠিক তখনই ভূমিকম্পে কেঁপে উঠল পুরো অঞ্চল। মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে সিলেটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্প অধিদপ্তর সূত্রে জানা গেছে, রিকটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।
ভূমিকম্পের মাত্রা ও স্থায়িত্ব কম হওয়ায় কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল ডাউকি ফল্ট এলাকায় হওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ডাউকি ফল্ট অঞ্চলটি ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত।
এর আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন ভোর ৪টার দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিকটার স্কেলে ৩ দশমিক শূন্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন