ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য বন্ধ করুন এই ৫টি ফিচার

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য বন্ধ করুন এই ৫টি ফিচার

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া অনেকেরই বড় সমস্যা। তবে কিছু সেটিংস সামান্য পরিবর্তন করলে ব্যাটারি অনেকক্ষণ টিকে থাকে। সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার হয় স্ক্রিনের কারণে। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে রাখুন যা চোখের জন্য আরামদায়ক এবং অটো-লক বা স্ক্রিন টাইমআউট কমিয়ে দিন। এছাড়াও, অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা ব্যাটারি খরচ করে। ফোনের সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করলে এই সমস্যা কমানো যায়।

লোকেশন সার্ভিসও ব্যাটারি ব্যবহার করে। প্রতিটি অ্যাপকে অযথা লোকেশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। সেটিংসের প্রাইভেসি মেনু থেকে লোকেশন সার্ভিসে গিয়ে ‘অ্যাপ ইউজিং’ অপশনটি নির্বাচন করলে ব্যাটারি সংরক্ষণ করা সম্ভব। সেলুলার নেটওয়ার্কও অনেক শক্তি খরচ করে, তাই সুযোগ থাকলে ওয়াইফাই ব্যবহার করুন।

আইফোন ব্যবহারকারীরা লো-পাওয়ার মোড সক্রিয় রাখলে ব্যাটারি দীর্ঘ সময় টিকে থাকে। সেটিংসের ব্যাটারি অপশন থেকে এটি চালু রাখা যায়। এই ছোটখাটো পরিবর্তনগুলো ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য বন্ধ করুন এই ৫টি ফিচার

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়া অনেকেরই বড় সমস্যা। তবে কিছু সেটিংস সামান্য পরিবর্তন করলে ব্যাটারি অনেকক্ষণ টিকে থাকে। সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহার হয় স্ক্রিনের কারণে। তাই স্ক্রিনের উজ্জ্বলতা এমনভাবে রাখুন যা চোখের জন্য আরামদায়ক এবং অটো-লক বা স্ক্রিন টাইমআউট কমিয়ে দিন। এছাড়াও, অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা ব্যাটারি খরচ করে। ফোনের সেটিংস থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ বন্ধ করলে এই সমস্যা কমানো যায়।

লোকেশন সার্ভিসও ব্যাটারি ব্যবহার করে। প্রতিটি অ্যাপকে অযথা লোকেশন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। সেটিংসের প্রাইভেসি মেনু থেকে লোকেশন সার্ভিসে গিয়ে ‘অ্যাপ ইউজিং’ অপশনটি নির্বাচন করলে ব্যাটারি সংরক্ষণ করা সম্ভব। সেলুলার নেটওয়ার্কও অনেক শক্তি খরচ করে, তাই সুযোগ থাকলে ওয়াইফাই ব্যবহার করুন।

আইফোন ব্যবহারকারীরা লো-পাওয়ার মোড সক্রিয় রাখলে ব্যাটারি দীর্ঘ সময় টিকে থাকে। সেটিংসের ব্যাটারি অপশন থেকে এটি চালু রাখা যায়। এই ছোটখাটো পরিবর্তনগুলো ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ