সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ভরিতে স্বর্ণের দাম ২,২১৬ টাকা বেড়েছে। স্থানীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন দামে ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৬১,০৪০ টাকায়, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৪৯,১৪৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১৩,৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৪,৭৮৫ টাকায়। সরকারি ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি ছাড়াও গহনার নকশা ও মান অনুযায়ী মজুরি বাড়তে পারে।
চলতি বছরে স্বর্ণের দাম ২৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বৃদ্ধি এবং ১০ বার হ্রাস হয়েছে। ২০২৫ সালে স্বর্ণের দাম মোট ৯৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল।
রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৬,৩৫৭ টাকায়, ২১ ক্যারেটের ৬,০৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫,১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩,৯০৭ টাকায়। চলতি বছরে রুপার দাম ১৭ বার সমন্বয় করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন