ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আর্মেনিয়ায় নতুন মন্ত্রণালয়ে প্রস্তাবনা

নারীদের যৌন অসন্তুষ্টি কমাতে এবং জন্মহার বৃদ্ধিতে ‘যৌন মন্ত্রণালয়’ দাবী

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

নারীদের যৌন অসন্তুষ্টি কমাতে এবং জন্মহার বৃদ্ধিতে ‘যৌন মন্ত্রণালয়’ দাবী
চিত্র : সংগৃহীত

আর্মেনিয়ায় একটি নবগঠিত রাজনৈতিক দল দেশের সব নারীর যৌন আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে একটি ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে। আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে যৌন অসন্তুষ্টি একটি গুরুত্বপূর্ণ কারণ।

এই তথাকথিত সমস্যার সমাধানে মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নে কারাপেতিয়ান বলেন, থাকা উচিত। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের একটি মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।

সেক্স মন্ত্রণালয়ের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে তিনি বলেন, যৌন অসন্তুষ্টির কারণে নারীরা রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সারগিস কারাপেতিয়ান বলেন, ‘তাহলে কি আমরা এখন বলতে পারি না যে—শক্তিশালী আর্মেনিয়ায় কোনো অসন্তুষ্ট নারী থাকবে না?’ পডকাস্টের উপস্থাপক লেভন সারগিজভ প্রস্তাব দেন, এসব বিষয় দেখভালের জন্য একটি আলাদা মন্ত্রণালয় থাকা উচিত। তখন কারাপেতিয়ান জানান, এর নাম হওয়া উচিত ‘সেক্স মন্ত্রণালয়’।

কারাপেতিয়ান আরও উল্লেখ করেন, জন্মহার কমে যাওয়ার সমস্যার সমাধানেও এই মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কীভাবে এটি কার্যকর করা হবে, সেই বিষয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা তিনি বলেননি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নারীদের যৌন অসন্তুষ্টি কমাতে এবং জন্মহার বৃদ্ধিতে ‘যৌন মন্ত্রণালয়’ দাবী

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আর্মেনিয়ায় একটি নবগঠিত রাজনৈতিক দল দেশের সব নারীর যৌন আকাঙ্ক্ষা পূরণের উদ্দেশ্যে একটি ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব দিয়েছে। আসন্ন গ্রীষ্মকালীন নির্বাচনের আগে গঠিত ‘স্ট্রং আর্মেনিয়া’ পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সারগিস কারাপেতিয়ান দাবি করেছেন, মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির পেছনে যৌন অসন্তুষ্টি একটি গুরুত্বপূর্ণ কারণ।

এই তথাকথিত সমস্যার সমাধানে মন্ত্রণালয় গঠনের প্রয়োজন আছে কি না—এমন প্রশ্নে কারাপেতিয়ান বলেন, থাকা উচিত। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের একটি মন্ত্রণালয় আর্মেনিয়ার ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায়ও ভূমিকা রাখতে পারে।

সেক্স মন্ত্রণালয়ের ধারণাটি প্রথম উত্থাপন করেন আর্মেনীয় সমাজবিজ্ঞানী আর্মেন খাচিকিয়ান। ‘ট্রায়াঙ্গেল’ পডকাস্টে তিনি বলেন, যৌন অসন্তুষ্টির কারণে নারীরা রাজনীতিতে বেশি সক্রিয় হচ্ছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সারগিস কারাপেতিয়ান বলেন, ‘তাহলে কি আমরা এখন বলতে পারি না যে—শক্তিশালী আর্মেনিয়ায় কোনো অসন্তুষ্ট নারী থাকবে না?’ পডকাস্টের উপস্থাপক লেভন সারগিজভ প্রস্তাব দেন, এসব বিষয় দেখভালের জন্য একটি আলাদা মন্ত্রণালয় থাকা উচিত। তখন কারাপেতিয়ান জানান, এর নাম হওয়া উচিত ‘সেক্স মন্ত্রণালয়’।

কারাপেতিয়ান আরও উল্লেখ করেন, জন্মহার কমে যাওয়ার সমস্যার সমাধানেও এই মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কীভাবে এটি কার্যকর করা হবে, সেই বিষয়ে কোনো নির্দিষ্ট পরিকল্পনার কথা তিনি বলেননি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ