ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নরসিংদীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় গুলিবিদ্ধ হয়ে গরু ব্যবসায়ী খুন

নরসিংদীর রায়পুরায় রবিবার রাত সাড়ে ৯টায় চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় দূর্বৃত্তদের গুলিতে গরুব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। স্থানীয়দের মতে, রফিকুল ইসলাম এলাকার বিবাদ-মীমাংসার কাজে বিচার সালিসি করতেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, রফিকুল ইসলাম রাতের দিকে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকেই ওত পেতে থাকা দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রফিকুল ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, হত্যার সঠিক কারণ বা হত্যাকারী সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, ঘটনার স্থানীয় দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ থেকে থানায় এখনও মামলা দায়ের করা হয়নি।

স্থানীয়রা এই হত্যাকাণ্ডকে এলাকায় নিরাপত্তাহীনতার শঙ্কা হিসেবে দেখছেন এবং প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নরসিংদীতে গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নরসিংদীর রায়পুরায় রবিবার রাত সাড়ে ৯টায় চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় দূর্বৃত্তদের গুলিতে গরুব্যবসায়ী রফিকুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। নিহত রফিকুল ইসলাম চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী স্থানীয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য। স্থানীয়দের মতে, রফিকুল ইসলাম এলাকার বিবাদ-মীমাংসার কাজে বিচার সালিসি করতেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, রফিকুল ইসলাম রাতের দিকে চরমধুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব থেকেই ওত পেতে থাকা দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রফিকুল ইসলামের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, হত্যার সঠিক কারণ বা হত্যাকারী সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে জানা গেছে, ঘটনার স্থানীয় দুই পরিবারের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ থেকে থানায় এখনও মামলা দায়ের করা হয়নি।

স্থানীয়রা এই হত্যাকাণ্ডকে এলাকায় নিরাপত্তাহীনতার শঙ্কা হিসেবে দেখছেন এবং প্রশাসনের কাছে দ্রুত দোষীদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ