ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি এএইচ-১এস কোবরা সশস্ত্র হেলিকপ্টার সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দেশের উত্তরাঞ্চলীয় গাপিয়ং কাউন্টিতে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। আহত অবস্থায় দুই ক্রুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনার পর সেনাবাহিনী এএইচ-১এস মডেলের সব হেলিকপ্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে। সূত্র জানায়, ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণ পদ্ধতি অনুশীলন করা হচ্ছিল।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর একটি এএইচ-১এস কোবরা সশস্ত্র হেলিকপ্টার সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে দেশের উত্তরাঞ্চলীয় গাপিয়ং কাউন্টিতে বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারে থাকা দুই ক্রু সদস্যের মৃত্যু হয়েছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টার পরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। আহত অবস্থায় দুই ক্রুকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও পরে তাদের মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনার পর সেনাবাহিনী এএইচ-১এস মডেলের সব হেলিকপ্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জরুরি তদন্ত দল গঠন করা হয়েছে। সূত্র জানায়, ওই প্রশিক্ষণে ইঞ্জিন বন্ধ না করে জরুরি অবতরণ পদ্ধতি অনুশীলন করা হচ্ছিল।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ