ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনি উত্তাপ তুঙ্গে, তিন প্রার্থী কেন্দ্রবিন্দুতে

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনি উত্তাপ তুঙ্গে, তিন প্রার্থী কেন্দ্রবিন্দুতে

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারারাবাজার) আসনে জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। বিদ্রোহী প্রার্থী না থাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন সুবিধাজনক অবস্থানে রয়েছেন, তবে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানী এবং জাতীয় পার্টির জাহাঙ্গীর আলমও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের ময়দানে রয়েছেন।

এ আসনে নির্বাচনি লড়াই এখন আর শুধু দলের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আঞ্চলিক মেরুকরণ এবং রাজনৈতিক কৌশলের লড়াই হিসেবে রূপ নিয়েছে। মাদানী দক্ষিণ ছাতকের ব্যাপক সমর্থন এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, জাহাঙ্গীর আলম দোয়ারাবাজার ও উত্তর ছাতকের ওপর নজর রেখে, যেখানে আওয়ামী লীগের দীর্ঘদিনের ভোট ব্যাংক এখন বিভক্ত, ভোট সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন।

নির্বাচনি বিশ্লেষকরা বলছেন, আসনের ভাগ্য নির্ধারণ করবে দীর্ঘদিনের নীরব ভোটারদের সিদ্ধান্ত। আওয়ামী লীগের সমর্থকরা কোন প্রার্থীর পক্ষে ভোট দেবেন, তা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু জানিয়েছেন, জনগণ এবার পরিবর্তনের পক্ষে দাঁড়াবে এবং ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। জামায়াতের উপজেলা আমির ডা. হারুন অর রশীদ বলেন, পুরো ছাতক-দোয়ারার মানুষ জেগে উঠেছে, তারা ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ার জন্য ভোটে অংশ নেবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জ-৫ আসনে নির্বাচনি উত্তাপ তুঙ্গে, তিন প্রার্থী কেন্দ্রবিন্দুতে

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারারাবাজার) আসনে জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। বিদ্রোহী প্রার্থী না থাকায় বিএনপির সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন সুবিধাজনক অবস্থানে রয়েছেন, তবে জামায়াতের প্রার্থী মাওলানা আব্দুস সালাম মাদানী এবং জাতীয় পার্টির জাহাঙ্গীর আলমও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ভোটের ময়দানে রয়েছেন।

এ আসনে নির্বাচনি লড়াই এখন আর শুধু দলের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আঞ্চলিক মেরুকরণ এবং রাজনৈতিক কৌশলের লড়াই হিসেবে রূপ নিয়েছে। মাদানী দক্ষিণ ছাতকের ব্যাপক সমর্থন এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, জাহাঙ্গীর আলম দোয়ারাবাজার ও উত্তর ছাতকের ওপর নজর রেখে, যেখানে আওয়ামী লীগের দীর্ঘদিনের ভোট ব্যাংক এখন বিভক্ত, ভোট সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন।

নির্বাচনি বিশ্লেষকরা বলছেন, আসনের ভাগ্য নির্ধারণ করবে দীর্ঘদিনের নীরব ভোটারদের সিদ্ধান্ত। আওয়ামী লীগের সমর্থকরা কোন প্রার্থীর পক্ষে ভোট দেবেন, তা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু জানিয়েছেন, জনগণ এবার পরিবর্তনের পক্ষে দাঁড়াবে এবং ধানের শীষকে বিজয়ী করে গণতন্ত্র পুনরুদ্ধার করবে। জামায়াতের উপজেলা আমির ডা. হারুন অর রশীদ বলেন, পুরো ছাতক-দোয়ারার মানুষ জেগে উঠেছে, তারা ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ার জন্য ভোটে অংশ নেবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ