বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সোমবার নতুন সোনার দাম ঘোষণা করেছে, যা সকাল ১০টা থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর হয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে রবিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) ২২ ক্যারেট সোনার ভরির দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
একই সঙ্গে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দিন ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা করা হয়েছে, যা আগের দিন ছিল ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা।
রুপার দামও পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট রুপা ৬ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেট রুপা ৫ হাজার ৬৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের জরুরি সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। পাশাপাশি সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট আদায় করে তা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন