নড়াইলে নিজ ঘর থেকে জাহাঙ্গীর হোসেন সানা (৫৪) নামে এক ভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন সানা পেশায় একজন ভ্যান চালক। প্রতিদিনের মতো শুক্রবার ভ্যান চালিয়ে রাতে বাড়ি ফেরেন তিনি। রবিবার সকালে তার ঘরের দরজা খোলা দেখে এবং ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাহাঙ্গীর নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি হত্যা না দুর্ঘটনা, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন