ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ১৫ জন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, সদস্য সচিব আলমগীর হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন যুগ্ম আহ্বায়ক। এছাড়া উপজেলা ও পৌর শাখার আরও কয়েকজন সদস্যকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আকরাম-উল-আজম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পর্যায়ে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ১৫ জন নেতাকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের অনুমোদনে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জেল হোসেন তপন, সদস্য সচিব আলমগীর হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের বেশ কয়েকজন যুগ্ম আহ্বায়ক। এছাড়া উপজেলা ও পৌর শাখার আরও কয়েকজন সদস্যকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আকরাম-উল-আজম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, বহিষ্কৃত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক পর্যায়ে কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য দলের সব স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ