আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ রবিবার থেকে শুরু হচ্ছে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আলোচিত গুম ও খুনের মামলার সাক্ষ্যগ্রহণ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই বিচারপ্রক্রিয়া পরিচালিত হবে।
আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনামলে শতাধিক মানুষকে গুম করার পর হত্যার অভিযোগে অভিযুক্ত এই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে আজ প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য বা ওপেনিং স্টেটমেন্ট পেশ করবে। এরপর প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মাধ্যমে মামলার মূল সাক্ষ্যদান পর্ব শুরু হবে। গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তিনটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দিয়ে আজকের দিনটি ধার্য করেছিলেন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এই মামলায় সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়াসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সাক্ষ্য দেবেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, গুম কমিশনের রিপোর্টসহ আনুষঙ্গিক সব তথ্য-প্রমাণ আদালতের সামনে উপস্থাপন করে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো ২০১১ সালে গাজীপুরের পুবাইলে তার উপস্থিতিতে তিনজনকে হত্যা এবং ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার বলেশ্বর নদীর মোহনা ও সুন্দরবন এলাকায় বনদস্যু দমনের নামে শতাধিক মানুষকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনা। গত বছরের ১৭ ডিসেম্বর এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৩ ডিসেম্বর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন