আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে নব্য জালিম ও ফ্যাসিস্টদের মসনদ আর টিকবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা প্রশাসন মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী-মহিপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমানের (হাতপাখা) সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।
চরমোনাই পীর বলেন, "ইতিহাস সাক্ষী, ফেরাউন কিংবা নমরুদের ক্ষমতা চিরস্থায়ী হয়নি। ঠিক তেমনিভাবে বর্তমান সময়ের জালেম ও দুর্নীতিবাজদের পতনও অনিবার্য। আগামী নির্বাচনের মাধ্যমেই অন্যায় ও দুঃশাসনের বিরুদ্ধে জনগণের বিজয় নিশ্চিত হবে।"
বিগত জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত ৫৪ বছরের পুঞ্জীভূত দুর্নীতি, সন্ত্রাস ও নিপীড়নের বিরুদ্ধে সেটি ছিল গণমানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সমাজের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা অন্যায় এবং অসংখ্য মায়ের কোল খালি হওয়ার মতো ট্র্যাজেডি থেকেই পরিবর্তনের এই আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই কলাপাড়ায় অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে প্রার্থী করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বক্তব্যে তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয় না। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করাই তাদের রাজনীতির মূল লক্ষ্য। যারা ভয়ভীতি প্রদর্শন করে রাজনীতি করতে চান, তাদের আত্মোপলব্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে হাতপাখা প্রতীকের বিজয় হলে এ অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন হবে এবং মুখে হাসি ফুটবে।
নির্বাচনী এই জনসভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা মুফতি হাবিবুর রহমান মিসবাহ, কেএম শরীয়াতুল্লাহ, মামুনুর রশীদ খান ইউসুফী এবং অ্যাডভোকেট নুর হোসেন খানসহ আরও অনেকে।
এর আগে কলাপাড়া শহরে হাতপাখা প্রতীকের সমর্থনে একটি বিশাল মিছিল বের করা হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে এসে শেষ হয়। জনসভাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জনসমাগম লক্ষ্য করা গেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন