ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রংপুরসহ সর্বস্তরে শোকের ছায়া

বর্ষীয়ান শিক্ষাবিদ ড. রেজাউল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

বর্ষীয়ান শিক্ষাবিদ ড. রেজাউল হক আর নেই
শিক্ষাবিদ ড. রেজাউল হক

রংপুরের আলোকিত মানুষ ও কারমাইকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ বর্ষীয়ান শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে রংপুর নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হক এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। শিক্ষাক্ষেত্রে তার দীর্ঘ অবদান ও মানবিক গুণাবলি রংপুরবাসীর কাছে তাকে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

পরিবারের সদস্যরা জানান, আগামীকাল রোববার কারমাইকেল কলেজ ও কেরামতিয়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হবে।

এদিকে অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রংপুর প্রেসক্লাব, মুক্তাঙ্গন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি, কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ (কাকাশিস), বাঁধন, কাকানাস, স্পন্দন, বিতর্ক পরিষদ, আবৃত্তি সংসদ, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, গণসংহতি আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী অঙ্গসংগঠনের পক্ষ থেকেও মরহুমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বর্ষীয়ান শিক্ষাবিদ ড. রেজাউল হক আর নেই

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ