যশোর কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যশোর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত কোয়ার্টার থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-৩ (যশোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল রেলওয়ে স্টেশনের সামনে মোবাইল টাওয়ার সংলগ্ন বস্তি এলাকায় অভিযান চালায়। এ সময় রেলওয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের বারান্দার মেঝেতে কসটেপে মোড়ানো অবস্থায় ১১টি ককটেল পাওয়া যায়।
উদ্ধারের পর উপস্থিত সাক্ষীদের সামনে ককটেলগুলো জব্দ করা হয়। পরে সাধারণ ডায়েরি (জিডি) মূলে সেগুলো যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন