ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দক্ষিণ চট্টগ্রামে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি: ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

“মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখা।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা মডেল মসজিদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জাতীয় পতাকা, সংগঠনের পতাকাসহ বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার বহন করে কয়েক হাজার ছাত্র-জনতা অংশ নেন। র‍্যালিটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সী-ওয়াল্ড চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণ সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা দক্ষিণ সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাসের।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাসের বলেন, প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার্পণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আজ দেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শত জুলুম ও নির্যাতনের মধ্য দিয়েও ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে ছাত্রশিবির একটি অপরাজেয় কাফেলায় রূপ নিয়েছে। তিনি বলেন, একটি সমৃদ্ধ, ন্যায় ও ইনসাফভিত্তিক এবং আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির দৃঢ়প্রতিজ্ঞ। দেশ গঠনের কাজে সব ধরনের বিভেদ ভুলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে আসিফুল্লাহ মুহাম্মদ আরমান বলেন, গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই ছাত্রশিবির ছাত্রসমাজের হৃদয়ে স্থান করে নিয়েছে এবং এই কাফেলাই আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেবে। সকল প্রকার অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

জেলা সেক্রেটারি ডি. এম. আসহাব উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক নুরুল হক, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক তৌহিদুল হক মিসবাহ, সাবেক জেলা সভাপতি সাইফুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি এবিএম শহীদুল্লাহ, তৈয়ব হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দক্ষিণ চট্টগ্রামে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ