লেবাননে ২০২৪ সালের নভেম্বর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে দক্ষিণ ও পূর্বাঞ্চলের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এবং স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দক্ষিণ লেবাননের আল-ওয়াজানিয়েহ অঞ্চল এবং পূর্ব লেবাননের বেকা উপত্যকার হারমেল শহরের পাহাড়ি এলাকায় ইসরাইলি যুদ্ধবিমানগুলো আঘাত হানে।
হামলার পর লক্ষ্যবস্তু এলাকাগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায় এবং হামলার দীর্ঘ সময় পর পর্যন্ত লেবাননের আকাশে ইসরাইলি যুদ্ধবিমানের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা হিজবুল্লাহর অবস্থানগুলো লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। এই হামলার ফলে দীর্ঘদিনের ভঙ্গুর যুদ্ধবিরতিটি এখন চরম ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন