ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিবপুরে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবো — মঞ্জুর এলাহী

লিজন আফ্রাদ
লিজন আফ্রাদ শিবপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

শিবপুরে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবো — মঞ্জুর এলাহী

নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী বলেছেন, “ধানের শীষে ভোট দিলে শিবপুরে ২০ হাজার শিক্ষিত বেকার যুবকের চাকরির ব্যবস্থা করে দিব।”

তিনি বলেন, শিবপুর উপজেলার হাজার হাজার শিক্ষিত যুবক আজ কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়েছে। অনেকেই চাকরির আশায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ছুটে বেড়াচ্ছে। কিন্তু স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান না থাকায় পরিবার ও সমাজে এক ধরনের চাপ তৈরি হচ্ছে।

মঞ্জুর এলাহী আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিবপুরে শিল্পায়ন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। একইসঙ্গে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত যুবকদের চাকরির উপযোগী করে গড়ে তোলা হবে।

তিনি বলেন, “শিবপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে আগে বেকারত্ব দূর করতে হবে। আমি শিবপুরের সন্তানদের জন্য কাজ করতে চাই। যুব সমাজকে আর বেকার থাকতে দেবো না।”

এসময় তিনি শিবপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে জনগণের অধিকার ও সেবা করার জন্য সহযোগিতা করুন এবং বিএনপিকে জয়যুক্ত করুন 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শিবপুরে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবো — মঞ্জুর এলাহী

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নরসিংদী-৩ (শিবপুর) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী বলেছেন, “ধানের শীষে ভোট দিলে শিবপুরে ২০ হাজার শিক্ষিত বেকার যুবকের চাকরির ব্যবস্থা করে দিব।”

তিনি বলেন, শিবপুর উপজেলার হাজার হাজার শিক্ষিত যুবক আজ কর্মসংস্থানের অভাবে হতাশ হয়ে পড়েছে। অনেকেই চাকরির আশায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ছুটে বেড়াচ্ছে। কিন্তু স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান না থাকায় পরিবার ও সমাজে এক ধরনের চাপ তৈরি হচ্ছে।

মঞ্জুর এলাহী আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিবপুরে শিল্পায়ন, বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। একইসঙ্গে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষিত যুবকদের চাকরির উপযোগী করে গড়ে তোলা হবে।

তিনি বলেন, “শিবপুরের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে আগে বেকারত্ব দূর করতে হবে। আমি শিবপুরের সন্তানদের জন্য কাজ করতে চাই। যুব সমাজকে আর বেকার থাকতে দেবো না।”

এসময় তিনি শিবপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার মাধ্যমে জনগণের অধিকার ও সেবা করার জন্য সহযোগিতা করুন এবং বিএনপিকে জয়যুক্ত করুন 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ