হবিগঞ্জের বাহুবল উপজেলায় সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লিফলেট বিতরণ করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে বাহুবল সদর ও মিরপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ইনসাফ ও আজাদীর পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচারপত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের তোফায়েল আহমেদ, ফয়ছল আহমেদ, লিটন মিয়া, ফাহিম চৌধুরী, রায়হান মিয়া, বাঁধন মিয়াসহ জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা।
লিফলেট বিতরণকালে স্থানীয় জনগণের মাঝে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে বলে আয়োজকরা জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পক্ষে মতামত ব্যক্ত করেন।
স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আনোয়ার আলী বলেন, “দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।” অপরদিকে অটোরিকশা চালক ইউসুফ মিয়া বলেন, “হ্যাঁ ভোট শান্তি ও উন্নয়নের প্রতীক। আমি হ্যাঁ ভোট দিতে চাই।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন