ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স এখন সরাসরি নগদ ওয়ালেটে

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স এখন সরাসরি নগদ ওয়ালেটে

প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ স্বজনদের কাছে দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে হাত মেলাল ডাক বিভাগের মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস 'নগদ' এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি। এখন থেকে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের অর্থ গ্রাহকরা সরাসরি তাঁদের নগদ ওয়ালেটে গ্রহণ করতে পারবেন। সম্প্রতি বনানীতে নগদের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত একটি রেমিট্যান্স পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সেবার আওতায় বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস বা মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে পাঠানো অর্থ ন্যাশনাল ব্যাংক হয়ে সরাসরি সুবিধাভোগীর নগদ অ্যাকাউন্টে চলে আসবে। এর ফলে ব্যাংক খোলার সময়ের ওপর নির্ভর না করে দেশের যেকোনো প্রান্ত থেকে দিনরাত ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ করা সম্ভব হবে। এছাড়া রেমিট্যান্সের ওপর সরকারের নির্ধারিত ২.৫ শতাংশ নগদ প্রণোদনাও সাথে সাথেই গ্রাহকের ওয়ালেটে যোগ হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এই পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেন। তাঁরা জানান, সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এবং দেশজুড়ে তিন লাখেরও বেশি উদ্যোক্তা পয়েন্টের সহজলভ্যতা প্রান্তিক মানুষের জন্য রেমিট্যান্স গ্রহণকে আরও সহজ করবে। এই উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়িয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ন্যাশনাল ব্যাংকের রেমিট্যান্স এখন সরাসরি নগদ ওয়ালেটে

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

প্রবাসীদের পাঠানো কষ্টার্জিত অর্থ স্বজনদের কাছে দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে হাত মেলাল ডাক বিভাগের মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস 'নগদ' এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি। এখন থেকে ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্সের অর্থ গ্রাহকরা সরাসরি তাঁদের নগদ ওয়ালেটে গ্রহণ করতে পারবেন। সম্প্রতি বনানীতে নগদের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সংক্রান্ত একটি রেমিট্যান্স পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সেবার আওতায় বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস বা মানি ট্রান্সফার অপারেটরের (এমটিও) মাধ্যমে পাঠানো অর্থ ন্যাশনাল ব্যাংক হয়ে সরাসরি সুবিধাভোগীর নগদ অ্যাকাউন্টে চলে আসবে। এর ফলে ব্যাংক খোলার সময়ের ওপর নির্ভর না করে দেশের যেকোনো প্রান্ত থেকে দিনরাত ২৪ ঘণ্টা রেমিট্যান্স গ্রহণ করা সম্ভব হবে। এছাড়া রেমিট্যান্সের ওপর সরকারের নির্ধারিত ২.৫ শতাংশ নগদ প্রণোদনাও সাথে সাথেই গ্রাহকের ওয়ালেটে যোগ হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এই পদক্ষেপকে যুগান্তকারী হিসেবে অভিহিত করেন। তাঁরা জানান, সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ এবং দেশজুড়ে তিন লাখেরও বেশি উদ্যোক্তা পয়েন্টের সহজলভ্যতা প্রান্তিক মানুষের জন্য রেমিট্যান্স গ্রহণকে আরও সহজ করবে। এই উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়িয়ে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ