ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দিঘলিয়ায় ভ্যান চুরির ঘটনায় তিন যুবক আটক

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

দিঘলিয়ায় ভ্যান চুরির ঘটনায় তিন যুবক আটক

খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল এলাকায় দুঃসাহসিক ভ্যান চুরির ঘটনায় তিন যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চুরির কিছু সময়ের মধ্যেই ভ্যানসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী ভ্যানচালক নান্নু মল্লিক জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি চন্দনীমহল এলাকায় নিজ বাড়ির সামনে, রকিব মল্লিকের পুকুরপাড় সংলগ্ন স্থানে ভ্যানটি রেখে ঘরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন তার আয়ের একমাত্র মাধ্যম ভ্যানটি নেই। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হয়ে চোরদের খোঁজে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে মল্লিকপুর ঘাট এলাকায় চুরি হওয়া ভ্যানসহ তিনজনকে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা তাদের আটক করেন। এ সময় উত্তেজিত জনতা অভিযুক্তদের গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন— খালিশপুর হার্ডবোর্ড খেয়াঘাট এলাকার হাসান খানের ছেলে মো. ইব্রাহিম হোসেন বাবুল (২৫), যশোরের গদখালী গ্রামের বিধান বিশ্বাসের ছেলে মিঠু বিশ্বাস (৩০) এবং খালিশপুর গাবতলা এলাকার মৃত মৃত্যুঞ্জয়ের ছেলে বাঁধন (২৫)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভ্যান চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তারা দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

উপার্জনের একমাত্র ভ্যানটি ফিরে পাওয়ায় ভুক্তভোগী নান্নু মল্লিক স্বস্তি প্রকাশ করেছেন। পুলিশ আরও জানায়, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিঘলিয়ায় ভ্যান চুরির ঘটনায় তিন যুবক আটক

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ