ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আইন ও ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় দেব না: হাসনাত আব্দুল্লাহ

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আইন ও ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় দেব না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই তার মূল লক্ষ্য। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে শাপলা কলি প্রতীকের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

জনসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন যে, মানুষ তাকে রাজনীতিতে স্বচ্ছতা আনার জন্য সহযোগিতা করছেন। তিনি সর্তক করে দিয়ে বলেন, কেউ যদি মনে করেন নির্বাচনে অর্থ দিয়ে সাহায্য করে পরবর্তীতে কোনো অনৈতিক সুবিধা বা তদবির নেবেন, তবে তারা ভুল ভাবছেন। আইন ও ন্যায়ের প্রশ্নে তিনি এমনকি নিজের আত্মীয়কেও বিন্দুমাত্র ছাড় দেবেন না বলে অঙ্গীকার করেন। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের অর্থ ও সমর্থনে তিনি রাজনীতি করবেন ঠিকই, তবে কোনো অন্যায় আবদার বরদাশত করবেন না।

এ সময় তিনি রাজনৈতিক সুবিধাবাদীদের কঠোর সমালোচনা করে বলেন যে, এতদিন একটি গোষ্ঠী বিভিন্ন দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করে এসেছে। এক ভাই এক দলে আর অন্য ভাই অন্য দলে থেকে সবসময় সুবিধাজনক অবস্থানে থাকার যে সংস্কৃতি চলে আসছে, তা এখন থেকে আর চলতে দেওয়া হবে না। তিনি দেবিদ্বারের সাধারণ মানুষকে এই ধরণের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং একটি নতুন ও নীতিবান রাজনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আইন ও ন্যায়ের প্রশ্নে নিজের আত্মীয়কেও ছাড় দেব না: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, রাজনীতিকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করাই তার মূল লক্ষ্য। বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের খয়রাবাদ হাইস্কুল মাঠে শাপলা কলি প্রতীকের এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

জনসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন যে, মানুষ তাকে রাজনীতিতে স্বচ্ছতা আনার জন্য সহযোগিতা করছেন। তিনি সর্তক করে দিয়ে বলেন, কেউ যদি মনে করেন নির্বাচনে অর্থ দিয়ে সাহায্য করে পরবর্তীতে কোনো অনৈতিক সুবিধা বা তদবির নেবেন, তবে তারা ভুল ভাবছেন। আইন ও ন্যায়ের প্রশ্নে তিনি এমনকি নিজের আত্মীয়কেও বিন্দুমাত্র ছাড় দেবেন না বলে অঙ্গীকার করেন। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণের অর্থ ও সমর্থনে তিনি রাজনীতি করবেন ঠিকই, তবে কোনো অন্যায় আবদার বরদাশত করবেন না।

এ সময় তিনি রাজনৈতিক সুবিধাবাদীদের কঠোর সমালোচনা করে বলেন যে, এতদিন একটি গোষ্ঠী বিভিন্ন দলে বিভক্ত হয়ে টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে প্রভাব বিস্তার করে এসেছে। এক ভাই এক দলে আর অন্য ভাই অন্য দলে থেকে সবসময় সুবিধাজনক অবস্থানে থাকার যে সংস্কৃতি চলে আসছে, তা এখন থেকে আর চলতে দেওয়া হবে না। তিনি দেবিদ্বারের সাধারণ মানুষকে এই ধরণের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং একটি নতুন ও নীতিবান রাজনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ