ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালিয়াকৈরে ঝুলন্ত নারী মরদেহ উদ্ধার

মোঃ নাজিমুদ্দিন
মোঃ নাজিমুদ্দিন
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

কালিয়াকৈরে ঝুলন্ত নারী মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কবরী বেগম (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কবরী বেগম ওই এলাকার কাবেল উদ্দিনের মেয়ে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর কবরীর একটি পুত্রসন্তান জন্ম হয়। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। পারিবারিক ও মানসিক নানা দুশ্চিন্তার কারণে সোমবার রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে ঝুলন্ত নারী মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় কবরী বেগম (২৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 ফেব্রুয়ারি মঙ্গলবার উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাশাকৈর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কবরী বেগম ওই এলাকার কাবেল উদ্দিনের মেয়ে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর কবরীর একটি পুত্রসন্তান জন্ম হয়। পরে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই বসবাস করছিলেন। পারিবারিক ও মানসিক নানা দুশ্চিন্তার কারণে সোমবার রাতের কোনো এক সময় তিনি নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।’

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ