ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেনীতে এসএ পরিবহনের গুদামে যৌথ বাহিনীর হানা: কোটি টাকার পণ্যসহ আটক ২

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ফেনীতে এসএ পরিবহনের গুদামে যৌথ বাহিনীর হানা: কোটি টাকার পণ্যসহ আটক ২

ফেনীর মহিপালে এসএ পরিবহনের একটি পার্সেল গুদামে বড় ধরনের অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার সকালে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস ও নিষিদ্ধ আতশবাজিসহ প্রায় ১ কোটি ২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭), যিনি বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা এবং সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫), যিনি নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল মহিপাল এলাকায় এসএ পরিবহনের শাখায় এই ঝটিকা অভিযান চালায়। তল্লাশি চালিয়ে গুদামের ভেতর বিভিন্ন কার্টনে লুকানো ভারতীয় উন্নত মানের শাড়ি, থ্রি-পিস, ভোজ্যতেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ এবং বিপুল পরিমাণ বিপজ্জনক আতশবাজি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, জব্দকৃত এসব চোরাই পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।

অভিযানস্থলে উপস্থিত বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান বন্ধে যৌথ বাহিনীর কঠোর অবস্থান বজায় রয়েছে। আটককৃত ব্যক্তি ও মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে আরও ২ লাখ ১৯ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জেলা জুড়ে চোরাচালান বিরোধী এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ফেনীতে এসএ পরিবহনের গুদামে যৌথ বাহিনীর হানা: কোটি টাকার পণ্যসহ আটক ২

প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফেনীর মহিপালে এসএ পরিবহনের একটি পার্সেল গুদামে বড় ধরনের অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। বুধবার সকালে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস ও নিষিদ্ধ আতশবাজিসহ প্রায় ১ কোটি ২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন—এসএ পরিবহনের মহিপাল শাখার ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭), যিনি বগুড়ার শিবগঞ্জের বাসিন্দা এবং সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেন (৩৫), যিনি নোয়াখালী সদর উপজেলার বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল মহিপাল এলাকায় এসএ পরিবহনের শাখায় এই ঝটিকা অভিযান চালায়। তল্লাশি চালিয়ে গুদামের ভেতর বিভিন্ন কার্টনে লুকানো ভারতীয় উন্নত মানের শাড়ি, থ্রি-পিস, ভোজ্যতেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেসওয়াশ এবং বিপুল পরিমাণ বিপজ্জনক আতশবাজি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, জব্দকৃত এসব চোরাই পণ্যের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা।

অভিযানস্থলে উপস্থিত বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) মোশাররফ হোসেন সাংবাদিকদের জানান, সীমান্ত দিয়ে অবৈধ চোরাচালান বন্ধে যৌথ বাহিনীর কঠোর অবস্থান বজায় রয়েছে। আটককৃত ব্যক্তি ও মালামাল পরবর্তী আইনি পদক্ষেপের জন্য ফেনী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে আরও ২ লাখ ১৯ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়। জেলা জুড়ে চোরাচালান বিরোধী এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ