আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ তাঁর নির্বাচনী প্রচারণায় হুঙ্কার দিয়ে বলেছেন, হাতিয়ার মানুষ আর সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতিতে ফিরে যাবে না। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া উপজেলার ২নং চানন্দি ইউনিয়নের পাঞ্জাবাজারে আয়োজিত এক নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।
শাপলা কলি প্রতীকের এই প্রার্থী বলেন, "হাতিয়ার মানুষ এখন আত্মসম্মানে বলীয়ান। তারা আর পাঁচশত বা এক হাজার টাকায় বিক্রি হয় না। এমনকি ফ্যামিলি কার্ড বা ১০ টাকার চালের বিনিময়েও এখন আর ভোটারদের কেনা সম্ভব নয়। যারা এখনও এই দ্বীপে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রাখতে চায়, তাদের লাল কার্ড দেখানোর সুবর্ণ সুযোগ এসেছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে।"
হান্নান মাসউদ তাঁর বক্তব্যে হাতিয়ার দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানের কথা উল্লেখ করে বলেন, "আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম হাতিয়ায় ফেরি আনবো, আমরা তা করে দেখিয়েছি। বর্তমানে নতুন ফেরি সার্ভিস (মহানন্দা) চালু হয়েছে এবং রাস্তার কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ, শাপলা কলি বিজয়ী হলে হাতিয়াকে একটি আধুনিক ও পর্যটনবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা হবে।"
নদীভাঙন ও ভূমিহীনদের সমস্যার বিষয়ে তিনি বিশেষ আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, "যাঁরা বারবার নদীভাঙনের শিকার হয়ে গৃহহীন হয়েছেন, তাঁদের জন্য নতুন ভূমি বন্দোবস্ত করে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হবে, যাতে প্রতিটি পরিবার সুন্দর ও নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে।"
গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহবাগ থানা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মাহফুজুল হক, ২নং চানন্দি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম এবং এনসিপির স্থানীয় সমন্বয়ক জাকির হোসেনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি হাতিয়ার নলচিরা ঘাটে ফেরি উদ্বোধনকে কেন্দ্র করে এনসিপি ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে আজকের গণসংযোগে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন