বিদ্যুৎ লাইন স্থানান্তর ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য নরসিংদীর শিবপুর ও এর আশপাশের বেশ কিছু এলাকায় আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনভর বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১০ ঘণ্টা গ্রাহকরা বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত থাকবেন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সড়ক ও জনপথ বিভাগের রাস্তা সম্প্রসারণ কাজের অংশ হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজ করা হবে। এই কারণে চৌয়ালা ৩৩ কেভি সুইচিং স্টেশন থেকে শিবপুর ও মরজাল ইনকামিং ৩৩ কেভি ফিডার এবং ইটাখোলা সুইচিং স্টেশন থেকে মরজাল আউটগোয়িং ও নারায়ণপুর ৩৩ কেভি ফিডার শাটডাউনে রাখা হয়েছে।
এছাড়া কাজের সুবিধার্থে শিলমান্দী উপকেন্দ্রের আওতাধীন শিবপুর, দাসপাড়া ও শিলমান্দী ১১ কেভি ফিডার এবং বিসিক উপকেন্দ্রের বৈশাখী, পুটিয়া ও সৈয়দনগর ১১ কেভি ফিডারেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সংস্কার কাজ শেষে সন্ধ্যা ৬টার পর থেকে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। সাময়িক এই ভোগান্তির জন্য নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন