ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বদলগাছীতে বাবার বাড়ির আঙিনায় পেয়ারা গাছে গৃহবধূর ঝুলন্ত মরদেহ পারিবারিক বিরোধের অভিযোগে তদন্ত শুরু

নওগাঁর বদলগাছী উপজেলায় নুপুর (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার মিঠাপুর ইউনিয়নের খামার পুকুরপাড় এলাকায় তাঁর বাবার বাড়ির আঙিনায় একটি পেয়ারা গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত নুপুর ওই এলাকার বাবু শাহ হোসেনের মেয়ে। তিনি আগের পক্ষের একটি ৯ বছর বয়সী কন্যাসন্তানের জননী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬–৭ মাস আগে একই ইউনিয়নের মিঠাপুর বওলাপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে শাহারিয়া বর্ষা (৩২)-এর সঙ্গে নুপুরের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য ও পারিবারিক মতবিরোধের কারণে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, শাহারিয়া বর্ষার সঙ্গে এর আগে নোটারি পাবলিকের মাধ্যমে একটি বিয়ে হয়েছিল। ওই বিয়েকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয় এবং একপর্যায়ে স্থানীয়ভাবে আপসের মাধ্যমে ছাড়াছাড়ি হয় বলে দাবি করা হয়। পরবর্তীতে প্রায় ৬–৭ মাস আগে নুপুরের সঙ্গে পুনরায় তার বিয়ে হয়।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, গত সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নুপুরের শ্বশুর দুলাল হোসেন (৬০), শাশুড়ি দিনা বেগম (৫০) ও খালা শাশুড়ি বিলকিস (৪৫) বাবার বাড়িতে এসে নুপুরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাকে মারধর করে চলে যান বলেও অভিযোগ করা হয়েছে। ওই রাতে নুপুর তার মায়ের সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

নিহতের মা আঞ্জুয়ারা বেগম (৫২) জানান, রাত আনুমানিক ৩টার দিকে ঘুম ভেঙে মেয়েকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির উঠানে একটি পেয়ারা গাছে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় নুপুরকে দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও ততক্ষণে নুপুরের মৃত্যু হয়।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বদলগাছীতে বাবার বাড়ির আঙিনায় পেয়ারা গাছে গৃহবধূর ঝুলন্ত মরদেহ পারিবারিক বিরোধের অভিযোগে তদন্ত শুরু

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ