নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ থেকে বাজারে প্রচলন শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নোটের থিম “বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য”। এর আগে একই সিরিজের ১ হাজার, ৫০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে আনা হয়েছে এবং ধাপে ধাপে সব নোটের নতুন সিরিজ প্রচলন করা হবে।
নোটটির আকার ১২৩ মি.মি. x ৬০ মি.মি. এবং সম্মুখভাগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি, মধ্যভাগে শাপলার ছবি ও প্রস্ফুটিত পাতা রয়েছে। পেছনের দিকে ‘গ্রাফিতি-২০২৪’ মুদ্রিত আছে। জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘10’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম। নোটে গোলাপি রঙের আধিক্য লক্ষ্য করা যাবে।
নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে নোটের বামপাশে ২ মি.মি. চওড়া সুতা সংযোজন করা হয়েছে, যাতে ‘৳১০ দশ টাকা’ লেখা আলোর বিপরীতে দৃশ্যমান হয়। সুতা নাড়ালে রঙ লাল থেকে সবুজে পরিবর্তিত হয়। গভর্নরের স্বাক্ষরের পাশে See-Through image হিসেবে একটি প্যাটার্ন আছে, যা আলোর বিপরীতে ধরলে ‘১০’ লেখা দেখা যাবে। এছাড়া নোটের সম্মুখভাগের উপরে বাংলাদেশ ব্যাংক লেখা ও পেছনের বামদিকের গ্রিডিশ প্যাটার্নে Microprint হিসেবে ‘BANGLADESH BANK’ মুদ্রিত আছে।
নতুন ১০ টাকার নোটের পাশাপাশি প্রচলিত সব কাগজের নোট এবং ধাতব মুদ্রা আগের মতোই চালু থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন