ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

১২ হাজার কমার পর আবার বেড়েছে সোনার দাম

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

১২ হাজার কমার পর আবার বেড়েছে সোনার দাম

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ওঠা-নেমার ধারা দেখা যাচ্ছে। সোমবার একদিনে দুই দফায় ১২ হাজার টাকারও বেশি কমানোর পর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে আবারও বাড়ানো হচ্ছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে নতুন দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বেড়েছে।

এর আগে সোমবার সকালে প্রথম দফায় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা এবং বিকেলে দ্বিতীয় দফায় আরও ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়েছিল। এতে একদিনে ২২ ক্যারেট সোনার দাম মোট ১২ হাজার ১৪ টাকা কমেছিল। ওই সময়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা প্রতি ভরি।

তবে বড় দরপতনের রেশ কাটতে না কাটতেই আজ আবার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধির কারণে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামের হিসাব অনুযায়ী প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার মূল্য ২১ হাজার ৫৩৫ টাকা, ফলে প্রতি ভরি দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।

এছাড়া ২১ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা। ক্রেতাদের এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং জুয়েলারি প্রতিষ্ঠানের মেকিং চার্জ বা মজুরি আলাদা পরিশোধ করতে হবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামেই দেশের বাজারে সোনার গয়না বিক্রি হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১২ হাজার কমার পর আবার বেড়েছে সোনার দাম

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ