ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

তুরস্কের মধ্যস্থতায় কমছে ইরান-আমেরিকার উত্তেজনা

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

তুরস্কের মধ্যস্থতায় কমছে ইরান-আমেরিকার উত্তেজনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিলছে তুরস্কের কূটনৈতিক উদ্যোগে। সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যেই উভয় দেশকে আলোচনার টেবিলে আনতে সক্রিয় হন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তাঁর মধ্যস্থতার পর ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

গত জানুয়ারিতে ইরানে সহিংস বিক্ষোভ ও দমন-পীড়নের জেরে দুই দেশের সম্পর্ক চরম অবনতি ঘটে। একপর্যায়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলার হুমকি দেয় এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও ডেস্ট্রয়ার মোতায়েন করে। এর বিপরীতে তেহরান আঞ্চলিক যুদ্ধের আশঙ্কার কথা জানায়। এই উত্তেজনাকর পরিস্থিতিতে সংঘাত এড়াতে মধ্যস্থতার উদ্যোগ নেয় আঙ্কারা।

সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচী। বৈঠকে ইরানে হামলার বিরোধিতা করে শান্তিপূর্ণ সমাধানে সহায়তার আশ্বাস দেয় তুরস্ক। এরপর এরদোগান ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন এবং দুই দেশের মধ্যে যোগাযোগ জোরদারে উদ্যোগ নেন। এখন আনুষ্ঠানিক আলোচনার প্রস্তুতিও শুরু হয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য বিভিন্ন প্রস্তাব নিয়ে কাজ চলছে এবং শিগগিরই সিদ্ধান্তে পৌঁছানোর আশা করা হচ্ছে। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল স্পষ্ট করেছে, সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশের হাতে দেওয়ার প্রশ্নই ওঠে না। তাদের মতে, এ ধরনের খবর সম্পূর্ণ গুজব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

তুরস্কের মধ্যস্থতায় কমছে ইরান-আমেরিকার উত্তেজনা

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ