ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা নির্ধারণের প্রতিবাদে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা নির্ধারণের প্রতিবাদে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং (MFS) লেনদেনের সীমা মাত্র ১ হাজার টাকার মধ্যে রাখার সরকারি সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘চরম ভোগান্তি ও আর্থিক সংকটের কারণ’ হিসেবে অভিহিত করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বিবৃতিতে উল্লেখ করেন যে, বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকা লেনদেন হয়। গ্রাম ও শহরের সাধারণ দিনমজুর, প্রবাসীর পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এই সেবার ওপর সরাসরি নির্ভরশীল। হঠাৎ করে লেনদেনের ওপর এমন কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হলে জরুরি চিকিৎসা ব্যয়, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা এবং পারিবারিক আর্থিক সহায়তা প্রদান কার্যত অসম্ভব হয়ে পড়বে। এটি কেবল সাধারণ গ্রাহককেই বিপদে ফেলবে না, বরং ক্ষুদ্র উদ্যোক্তা ও ডিজিটাল পেমেন্টনির্ভর ব্যবসাগুলোকেও স্থবির করে দেবে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের মতে, নির্বাচন পরিচালনা বা নিরাপত্তা নিশ্চিত করার নামে একটি পূর্ণাঙ্গ আর্থিক ও প্রযুক্তিগত সেবা সীমিত করা কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। এই সিদ্ধান্তের ফলে অপরাধ দমন হওয়ার চেয়ে সাধারণ মানুষ ও প্রবাসীরা বেশি হয়রানির শিকার হবেন এবং দেশের ডিজিটাল অর্থনীতির প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। এ অবস্থায় সাধারণ গ্রাহক, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় মোবাইল ব্যাংকিং সেবা পূর্ণমাত্রায় চালু রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা নির্ধারণের প্রতিবাদে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ব্যাংকিং (MFS) লেনদেনের সীমা মাত্র ১ হাজার টাকার মধ্যে রাখার সরকারি সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের জন্য ‘চরম ভোগান্তি ও আর্থিক সংকটের কারণ’ হিসেবে অভিহিত করে তা পুনর্বিবেচনার দাবি জানিয়েছে।

সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বিবৃতিতে উল্লেখ করেন যে, বর্তমানে দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে প্রায় ৬ থেকে ৭ হাজার কোটি টাকা লেনদেন হয়। গ্রাম ও শহরের সাধারণ দিনমজুর, প্রবাসীর পরিবার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং শিক্ষার্থীরা এই সেবার ওপর সরাসরি নির্ভরশীল। হঠাৎ করে লেনদেনের ওপর এমন কঠোর সীমাবদ্ধতা আরোপ করা হলে জরুরি চিকিৎসা ব্যয়, নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা এবং পারিবারিক আর্থিক সহায়তা প্রদান কার্যত অসম্ভব হয়ে পড়বে। এটি কেবল সাধারণ গ্রাহককেই বিপদে ফেলবে না, বরং ক্ষুদ্র উদ্যোক্তা ও ডিজিটাল পেমেন্টনির্ভর ব্যবসাগুলোকেও স্থবির করে দেবে।

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের মতে, নির্বাচন পরিচালনা বা নিরাপত্তা নিশ্চিত করার নামে একটি পূর্ণাঙ্গ আর্থিক ও প্রযুক্তিগত সেবা সীমিত করা কোনো যৌক্তিক সমাধান হতে পারে না। এই সিদ্ধান্তের ফলে অপরাধ দমন হওয়ার চেয়ে সাধারণ মানুষ ও প্রবাসীরা বেশি হয়রানির শিকার হবেন এবং দেশের ডিজিটাল অর্থনীতির প্রতি জনগণের আস্থা ক্ষুণ্ন হবে। এ অবস্থায় সাধারণ গ্রাহক, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় মোবাইল ব্যাংকিং সেবা পূর্ণমাত্রায় চালু রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ