ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফেব্রুয়ারির এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

ফেব্রুয়ারির এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে

ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা আজ সোমবার বিকেলে ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন মূল্যতালিকা জানানো হবে।

রবিবার বিইআরসির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি মাসের 'সৌদি সিপি' (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের এই আদেশ দেওয়া হবে। এর আগে গত জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এই মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি।

সংশ্লিষ্টরা জানান, নতুন দাম ঘোষণার পরপরই তা বিইআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আজ সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হওয়ার কথা রয়েছে। জানুয়ারির ধারাবাহিকতায় দাম কি আবারও বাড়বে নাকি সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর আসবে, সেদিকেই এখন সবার নজর।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফেব্রুয়ারির এলপিজির নতুন দাম ঘোষণা বিকেলে

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা আজ সোমবার বিকেলে ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিকেল ৩টায় রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) শহীদ প্রকৌশলী ভবনের কমিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নতুন মূল্যতালিকা জানানো হবে।

রবিবার বিইআরসির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি মাসের 'সৌদি সিপি' (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী বেসরকারি এলপিজির মূল্য সমন্বয়ের এই আদেশ দেওয়া হবে। এর আগে গত জানুয়ারি মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওপর ভিত্তি করে প্রতি মাসেই এই মূল্য সমন্বয় করে থাকে বিইআরসি।

সংশ্লিষ্টরা জানান, নতুন দাম ঘোষণার পরপরই তা বিইআরসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং আজ সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হওয়ার কথা রয়েছে। জানুয়ারির ধারাবাহিকতায় দাম কি আবারও বাড়বে নাকি সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর আসবে, সেদিকেই এখন সবার নজর।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ