ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দৌলতখানে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা

এস এম পারভেজ
এস এম পারভেজ স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

দৌলতখানে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা

ভোলার দৌলতখান উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

প্রচারণাকালে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দৌলতখান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন কামনা করেন।

প্রচারণা শেষে দৌলতখান নূর মিয়ারহাট বিএনপির আঞ্চলিক কার্যালয়ে স্থানীয় ভোটারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নূর মিয়ারহাট বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সভাপতি ও দক্ষিণ জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার মোহাম্মদ ফরিদ। সভা সঞ্চালনা করেন সাবেক সিনিয়র ছাত্রদল জয়েন্ট সেক্রেটারি, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ মইনুল ইসলাম মনির।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রতন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই। আলহাজ্ব হাফিজ ইব্রাহিম একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ডাক্তার আরিফুর রহমান মোল্লা। তিনি বলেন, বর্তমান সময়ে সৎ, সাহসী ও দেশপ্রেমিক নেতৃত্ব প্রয়োজন। আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সেই নেতৃত্বের প্রতীক।

এছাড়াও সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার বিষয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

সভা শেষে নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দৌলতখানের সাধারণ ভোটাররা এবার ধানের শীষ প্রতীকের পক্ষেই রায় দেবেন এবং আলহাজ্ব হাফিজ ইব্রাহিমকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

দৌলতখানে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ