ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রমজানের আগে পোল্ট্রির দাম বৃদ্ধি, ডিমের বাজার স্থিতিশীল

অর্থনীতি ডেস্ক :
অর্থনীতি ডেস্ক :
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

রমজানের আগে পোল্ট্রির দাম বৃদ্ধি, ডিমের বাজার স্থিতিশীল

আসছে পবিত্র রমজান। কিন্তু তার আগেই পোল্ট্রি মুরগির বাজারে দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, যদিও ডিমের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর ডেমরা, স্টাফ কোয়ার্টার, সাইনবোর্ড ও চিটাগাং রোড এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এক সপ্তাহ আগে খুচরা বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৫৫ থেকে ১৬০ টাকা ছিল, যা বর্তমানে বেড়ে ১৭০ থেকে ১৮০ টাকা পর্যন্ত পৌঁছেছে। অর্থাৎ, বাজারভেদে মাত্র সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজার ঘুরে আরও দেখা গেছে, ব্রয়লারের পাশাপাশি সোনালি জাতের মুরগির দামও বেড়েছে। এখন এটি কেজিতে ২৭০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর মুরগি কেনার চাপ বাড়ছে বলে জানিয়েছেন ক্রেতারা।

বিক্রেতারা জানান, বাজারে ব্রয়লার মুরগির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। রায়ের বাজারের মুরগি ব্যবসায়ী জামাল হোসেন বলেন, “সরবরাহ সংকটের কারণে দাম বাড়লেও ক্রেতার সংখ্যা কমেছে।”

তবে ডিমের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়, আর সাদা ডিমের ডজন ১০০ টাকায়। কোথাও কোথাও বড় সাইজের ডিমের ডজন ১২০ টাকায়ও বিক্রি হতে দেখা গেছে।

এদিকে, গরুর মাংসের কেজি আগের মতোই ৭৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে রমজানকে কেন্দ্র করে গরুর মাংসের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ক্রেতারা। ক্রেতারা বলছেন, হঠাৎ মুরগির দাম বেড়ে যাওয়ায় তারা মাছ কেনার দিকে ঝুঁকছেন।

বাজার বিশ্লেষকদের মতে, রমজান ঘিরে চাহিদা বাড়ার আশঙ্কায় আগাম প্রভাব পড়তে শুরু করেছে পোল্ট্রি বাজারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রমজানের আগে পোল্ট্রির দাম বৃদ্ধি, ডিমের বাজার স্থিতিশীল

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ