ময়মনসিংহের ত্রিশালে ক্রীড়া উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করলো ‘অলিম্পিক ভিলেজ’ প্রকল্প। রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ত্রিশাল উপজেলায় প্রস্তাবিত প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, অলিম্পিক ভিলেজ বাস্তবায়িত হলে দেশের ক্রীড়াঙ্গনের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের অ্যাথলেট তৈরিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সফরের শুরুতে তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেনাপ্রধান বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রতিটি সেনাসদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের আস্থা অর্জনে নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
সভা শেষে তিনি ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত সেনাসদস্যদের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি হিসেবে তিনি ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক ভিলেজ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের তরুণ ক্রীড়াবিদরা আধুনিক সুযোগ-সুবিধার মধ্যে প্রশিক্ষণের সুযোগ পাবে, যা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করবে।
ক্রীড়া ও উন্নয়ন সংশ্লিষ্ট মহলের মতে, ত্রিশালে অলিম্পিক ভিলেজ প্রতিষ্ঠিত হলে এটি শুধু স্থানীয় নয়, বরং জাতীয় পর্যায়েও ক্রীড়া উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন