ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জীবনযুদ্ধে ক্লান্ত এক সংগ্রামী বীর: নড়াইলের জাহিদুল

কৃত্রিম ফুল বিক্রেতা জাহিদুল

মলিন চেহারার এই মানুষটার নাম জাহিদুল। বাড়ি নড়াইল জেলার আত্রাই থানার বোপাড়া ইউনিয়নের জাম গ্রামে। জীবিকার তাগিদে নিজের জন্মভূমি ছেড়ে বছরের পর বছর দেশের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছেন।  

পেশায় একজন আর্টিফিশিয়াল ফুল বিক্রেতা হলেও জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করেই বাঁচতে হয়েছে। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে তার সংসার। প্রতিদিন সকাল থেকে রাত অবধি পথে পথে ফুল বিক্রি করে যে আয় হয়, তা দিয়েই চলে তাদের সংসার। ব্যয় আর আয়ের ভারসাম্য রাখতে গিয়ে ক্লান্ত, ক্লিষ্ট তার মুখাবয়ব যেন বলে দেয় জীবন কতটা কঠিন। 

তার জীবনের গল্প যেন হাজারো দরিদ্র মানুষের প্রতিচ্ছবি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ছোট্ট একটি সংসার, যেখানে প্রতিদিনের চাল, ডাল, ওষুধ কিংবা সন্তানদের স্কুলের খরচ জোগাতে তাকে ঘুরতে হয় গলিপথ থেকে ব্যস্ত সড়ক পর্যন্ত। কৃত্রিম ফুলে সৌন্দর্য বিলালেও নিজের জীবনে যেন নেই সামান্য রঙের ছোঁয়া।

জাহিদুলের জীবন আমাদের চোখে এনে দেয় এক বাস্তবতার ছবি; যেখানে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে মানুষ কিভাবে প্রতিদিন নিজের কাঁধে পুরো সংসারের বোঝা টেনে নিয়ে চলে। এমন মানুষেরা নিঃশব্দে সমাজ গড়ে, ভালোবাসা বিলায়, কিন্তু অনেক সময় তারাই থেকে যান অন্তরালে।

রকম হাজারো জাহিদুল ছড়িয়ে আছেন আমাদের এই সমাজে, যারা অভাবের বিরুদ্ধে নীরবে সংগ্রাম করে যাচ্ছেন। তাদের গল্পগুলো হয়তো আমাদের নজরে আসে না, কিন্তু তারাই এই সমাজের আসল বীর

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জীবনযুদ্ধে ক্লান্ত এক সংগ্রামী বীর: নড়াইলের জাহিদুল

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মলিন চেহারার এই মানুষটার নাম জাহিদুল। বাড়ি নড়াইল জেলার আত্রাই থানার বোপাড়া ইউনিয়নের জাম গ্রামে। জীবিকার তাগিদে নিজের জন্মভূমি ছেড়ে বছরের পর বছর দেশের নানা প্রান্তে ঘুরে বেড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছেন।  

পেশায় একজন আর্টিফিশিয়াল ফুল বিক্রেতা হলেও জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করেই বাঁচতে হয়েছে। স্ত্রী এবং তিন সন্তানকে নিয়ে তার সংসার। প্রতিদিন সকাল থেকে রাত অবধি পথে পথে ফুল বিক্রি করে যে আয় হয়, তা দিয়েই চলে তাদের সংসার। ব্যয় আর আয়ের ভারসাম্য রাখতে গিয়ে ক্লান্ত, ক্লিষ্ট তার মুখাবয়ব যেন বলে দেয় জীবন কতটা কঠিন। 

তার জীবনের গল্প যেন হাজারো দরিদ্র মানুষের প্রতিচ্ছবি। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ছোট্ট একটি সংসার, যেখানে প্রতিদিনের চাল, ডাল, ওষুধ কিংবা সন্তানদের স্কুলের খরচ জোগাতে তাকে ঘুরতে হয় গলিপথ থেকে ব্যস্ত সড়ক পর্যন্ত। কৃত্রিম ফুলে সৌন্দর্য বিলালেও নিজের জীবনে যেন নেই সামান্য রঙের ছোঁয়া।

জাহিদুলের জীবন আমাদের চোখে এনে দেয় এক বাস্তবতার ছবি; যেখানে স্বপ্নকে বাঁচিয়ে রাখতে মানুষ কিভাবে প্রতিদিন নিজের কাঁধে পুরো সংসারের বোঝা টেনে নিয়ে চলে। এমন মানুষেরা নিঃশব্দে সমাজ গড়ে, ভালোবাসা বিলায়, কিন্তু অনেক সময় তারাই থেকে যান অন্তরালে।

রকম হাজারো জাহিদুল ছড়িয়ে আছেন আমাদের এই সমাজে, যারা অভাবের বিরুদ্ধে নীরবে সংগ্রাম করে যাচ্ছেন। তাদের গল্পগুলো হয়তো আমাদের নজরে আসে না, কিন্তু তারাই এই সমাজের আসল বীর

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ