চায়ের দেশ সিলেটে আবারও উচ্চমাত্রার বিস্ফোরকের একটি চালান উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) রাতের অভিযানে কানাইঘাট উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, পরিত্যক্ত স্কুল ভবনের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল বিস্ফোরকগুলো। তল্লাশি চালিয়ে সেখান থেকে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। এসব বিস্ফোরক নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
র্যাব আরও জানায়, বিস্ফোরকগুলো কী উদ্দেশ্যে এবং কারা সেখানে মজুদ করে রেখেছিল—তা উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে উদ্ধারকৃত বিস্ফোরক কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সম্প্রতি সিলেট অঞ্চলে একাধিকবার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জনমনে উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন