টেকনাফ উপজেলার শামলাপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-হাসনাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারি) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির এবং কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দ্বীনি শিক্ষার পাশাপাশি ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আল-হাসনাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা এ ক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “নৈতিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুরুল হোসাইন সিদ্দিকী। তিনি তার বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিক উল্লাহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।
দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতা, সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সমগ্র অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন