ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বিক্রয়: গ্রেপ্তার ২, এলাকায় চাঞ্চল্য

এম.টুকু মাহমুদ
এম.টুকু মাহমুদ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বিক্রয়: গ্রেপ্তার ২, এলাকায় চাঞ্চল্য
বিক্রয় হয়ে যাওয়া বালক। ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক মাদ্রাসা পড়ুয়া ছেলেকে বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, নাসির উদ্দীনের ছেলে রিয়াদ হোসেনকে পাশের বাড়ির সুমন আলী ভোলায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ঘটনার সত্যতা স্বীকার করে ভুক্তভোগী শামছুন্নাহ সুমনের ফাঁসীর দাবীও করেছেন।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, নৈমদ্দিন মণ্ডলের ছেলে রবিউল জানান, “আমি শুনেছি সুমন রিয়াদকে ভোলায় নিয়ে গিয়েছিলেন। পরে রিয়াদ পালিয়ে আসে এবং ঘটনাটি আমার কাছে বলেন।” এছাড়া, কৃষক আফজাল হোসেনও নিশ্চিত করেছেন, “সুমন রিয়াদকে ভোলায় নিয়ে গিয়েছিলেন। রিয়াদ পথের মধ্যে পালিয়ে যায়। পরে সে আমার কাছে এসে সব ঘটনার বর্ণনা দেয়।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী জানিয়েছেন, “সুমন এই কাজের আগে হরিণাকুণ্ডু উপজেলার তৃতীয় লিঙ্গের বিপ্লবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন। রিয়াদকে ভোলায় নিয়ে যাওয়ার আগে তারা খোশগল্প করত বলে শোনা যায়। একলা এত সাহস দেখাতে পারে না।”

ভুক্তভোগী শামছুন্নাহ জানান, রিয়াদকে ফেরত চাইতে গেলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং রক্তাক্ত অবস্থায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, “বাদী শামছুন্নাহ নারী ও শিশু নির্যাতন আইনে ৭/৩০ ধারায় চার-পাঁচ জন অজ্ঞাতনামা এবং তিনজনকে আসামী করে মামলা নং-১৫ দায়ের করেছেন। মামলার সূত্র ধরে দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—সুমন আলী (২৩) পিতা শরিফুল এবং শ্যামলী খাতুন, স্বামী শরিফুল ইসলাম। একইদিনে আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে ঝিনাইদহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন এবং ব্যাপক নিন্দা জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, “এ ধরনের ঘটনা পুরো কমিউনিটির জন্য লজ্জার। সঠিক বিচার না হলে এলাকার মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে থাকবে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিক্ষার্থী বিক্রয়: গ্রেপ্তার ২, এলাকায় চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ