রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর দেশের স্বর্ণবাজারে বড় ধরনের পতন দেখা দিয়েছে। পরপর দুই দিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। মাত্র দুই দিনের ব্যবধানে দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম কমেছে ৩০ হাজার টাকারও বেশি।
দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাজুস সর্বশেষ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানোর ঘোষণা দেয়। এর ফলে ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরির দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
শনিবার (৩১ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা জানান, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতনের প্রভাবেই স্থানীয় বাজারে বড় ধরনের সমন্বয় করা হয়েছে। বাজুসের ভাষ্য অনুযায়ী, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম হ্রাস পেয়েছে।
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের বড় দরপতনের তথ্যও উঠে এসেছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগের দিন শুক্রবার এই দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং বৃহস্পতিবার তা ছাড়িয়েছিল ৫ হাজার ৫৫০ ডলার।
দেশীয় বাজারে সবশেষ নির্ধারিত দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
সোনার দামের সঙ্গে সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও রেকর্ড পরিমাণ মূল্যবৃদ্ধি হয়। বৃহস্পতিবার সকালে এক ধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়ায় বাজুস। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এবং এক ধাপে সর্বোচ্চ মূল্যবৃদ্ধির নজির।
তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার সকালে আবার দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। সে দফায় ভরিপ্রতি সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। ফলে ভালো মানের সোনার দাম নেমে আসে ২ লাখ ৭১ হাজার টাকায়, যা শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিট থেকে কার্যকর ছিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন