চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর তারা প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন সুমন।
৩০ জানুয়ারি শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নের উষাপাড়া, কাজিপাড়া, অনুপনগর, অনুপনগর মোন্নাপাড়া ও বিভিন্ন হাট-বাজারসহ গ্রাম ও পাড়া-মহল্লায় তিনি অসংখ্য নেতাকর্মীর সঙ্গে গণসংযোগ করেন। এ সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে তারা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেএসডি প্রার্থী মোঃ ফজলুর ইসলাম খাঁন চাঁপাইনবাবগঞ্জের সুপরিচিত জননেতা প্রয়াত এহসান আলী খাঁনের সন্তান। স্থানীয়রা জানান, পিতার রাজনৈতিক আদর্শ ধারণ করে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে সরাসরি ভোট চাইছেন।
প্রচারণার সময় ইসলামপুর ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সকল ভোটারের কাছে দোয়া ও সহযোগিতাও কামনা করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের মধ্যে তারা প্রতীকের প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই গণসংযোগ নির্বাচনী মাঠকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন