আঞ্চলিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে রাশিয়ার প্রতিরক্ষা উপমন্ত্রী ভাসিলি ওসমাকভ ও আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহাম্মদ কাসিম ফরিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আফগান সংবাদমাধ্যম তলো নিউজ এবং রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা, দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করা এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আফগান প্রতিরক্ষা মুখপাত্র সাদিকুল্লাহ নুসরাত জানান, উভয় পক্ষ আনুষ্ঠানিক যোগাযোগ সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সহযোগিতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছেন। দুই দেশই এখন থেকে একটি কাঠামোবদ্ধ ও নিয়মিত সামরিক সহযোগিতার পথে হাঁটতে সম্মত হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন এবং পারস্পরিক আগ্রহের ক্ষেত্রগুলোতে ভবিষ্যৎ সামরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আফগান সামরিক বিশ্লেষক ইউসুফ আমিন জাজাই বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি জানান, আফগানিস্তান সাধারণত নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে, তবে বর্তমান প্রেক্ষাপটে প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।
উল্লেখ্য, রাশিয়া সম্প্রতি আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফগানিস্তানের আঞ্চলিক গুরুত্বের কথা বিবেচনা করে মস্কো ও কাবুলের মধ্যে সম্পর্ক উন্নয়নের প্রতি জোর দিয়ে আসছিলেন, যার প্রতিফলন এই উচ্চপর্যায়ের বৈঠকে দেখা গেল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন